পুজালী ফেরিঘাট দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ নদী পারাপারের ঘাট। সরকারি নথিতে ঘাটটি বর্তমানে চালু ferry service-এর অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুজালী ঘাটের বিপরীত পারে চেঙ্গাইল এলাকার নেপালি ফেরিঘাট রয়েছে। এই জলপথটি শিল্পাঞ্চলের শ্রমিক, ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এবং স্থানীয় যাত্রীদের নদী পারাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি ESIA নথি অনুযায়ী এখানে ভুটভুটি ধরনের নৌযান চলাচলের উল্লেখ রয়েছে।